০৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

অস্ত্র ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

জয়পুরহাট জেলার শীর্ষ সন্ত্রাসী সেবা কুমার দাসকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এসময় রাব্বি নামের তার এক সহযোগীকেও আটক করা হয়। সেবা দাস শহরের সাহেব পাড়ার স্বপন কুমারের পুত্র। আটক রাব্বী শহরের বুলুপাড়ার বেলাল হোসেনের পুত্র।

আজ শনিবার ভোরে শহরের স্টেশন সড়ক থেকে একটি বিদেশী পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ম্যাগজিনসহ সেবা কুমার দাসকে গ্রেফতার করা হয়। এছারাও গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩ বোতল ফেনসিডিল, তাদের ব্যবহৃত মোটরসাইকেল এবং মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুল ইসলাম জানান, সেবা দাস কুমারের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় হত্যা, অপহরণ, ছিনতাইসহ ১০টি মামলা রয়েছে। সে নিষিদ্ধ ঘোষিত কাঁদামাটি গ্রুপের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে ছিনতাইসহ বালু দস্যুতার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অস্ত্র ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

প্রকাশিত : ১১:৪৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০