০৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন সাকিব

সাকিব আল হাসান

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এমনটাই জানিয়েছেন বিসিবি ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান।

আকরাম খান জানিয়েছেন, “সে (সাকিব) যখন থেকে জাতীয় দলের হয়ে খেলা শুরু করবে, তখন থেকেই তাকে চুক্তিতে অন্তর্ভুক্ত করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেই জাতীয় দলে ফিরবে সে।”

আইসিসি কর্তৃক এক বছর নিষিদ্ধ হওয়ার পর সাকিবকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়। গত ২৮ অক্টোবর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে আবারো প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন এই অলরাউন্ডার। তবে আগের মত ফর্মে নেই তিনি। এ বিষয়ে আকরাম বলেন, “এক বছরের বিরতির পর ফিরে মানিয়ে নেওয়া একটু কঠিন। সে (সাকিব) বড়মাপের খেলোয়াড়। যেহেতু এটা টি-টোয়েন্টি ফরম্যাট এবং সময়ও কম, তাই তার পক্ষে দ্রুত মানিয়ে নেওয়া কঠিন হচ্ছে এবং এটা ওর পারফরম্যান্সের ওপর প্রভাব ফেলছে। কিন্তু আমার ধারণা, খুব শিগগিরই সেরা ফর্মে ফিরবে সে।”

চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শেষ হওয়ার অল্প কয়েকদিন পর থেকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। ২০২১ সালের জানুয়ারির মাঝামাঝি সময়ে তিন টেস্ট, ৩ ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ক্যারিবীয়রা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন সাকিব

প্রকাশিত : ১২:৪১:০১ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০