০২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

মেহেন্দিগঞ্জের উলানিয়ায় প্রার্থীর বাড়িতে হামলা, আহত ৩

মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউপি নির্বাচনে সাধারন সদস্য পদপ্রার্থীর বাড়িতে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে। আহতরা হলেন প্রার্থী কাালাম মাতুব্বর(৫৫), সালাউদ্দিন মাতুব্বর (৪৫) ও শাকিল মাতুব্বর (৩২)। এ সময় বহিরাগত এক সন্ত্রাসীকে চাপাতিসহ জনতা আটক করেন। আহত সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় উত্তর উলানিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাধারন সদস্য পদে ফুটবল মার্কার প্রার্থী কালাম মাতব্বরের বসত বাড়িতে প্রতিপক্ষ মোরগ মার্কার প্রার্থী ইয়াছিন রাজুর একদল সমর্থক এই হামলা চালান।

আহত প্রার্থী কালাম মাতুব্বর জানান, প্রতিপক্ষের সমর্থক সোহেল পাটোয়ারি, সবুজ মাতব্বর, সোহাগ মাঝি, খোকন হাওলাদার, পলাশ মাতব্বর, বাশার মৃধা ও বহিরাগত সন্ত্রাসী মনিরের নেতৃত্বে ৩০/৩৫ জন এই হামলা চালান। খবর পেয়ে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় আটক ঢাকার ডেমরা এলাকার শাহে আলম মেল্লার ছেলে বহিরাগত সন্ত্রাসী মনিরকে পুলিশে সোপর্দ করা হয়। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বিজনেস বাংলাদেশ/বিএই্চ

ট্যাগ :
জনপ্রিয়

মেহেন্দিগঞ্জের উলানিয়ায় প্রার্থীর বাড়িতে হামলা, আহত ৩

প্রকাশিত : ০৯:৩৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০