০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

নাটোরে তিন বন্ধুর লাশ উদ্ধার

নাটোরের এক সড়কের পাশ থেকে মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার ভোরে লালপুর উপজেলার দুয়ারিয়া গ্রামে রাস্তার পাশে তাদের লাশ পাওয়া যায়; তাদের মোটরসাইকেলটিও সেখানে পড়ে ছিল বলে জানিয়েছেন লালপুর থানার ওসি সেলিম রেজা।

নিহতরা হলেন- বড়াইগ্রামের রাজাপুরের সজিব হোসেন (২২) ফয়সাল আলী (২১) এবং ঈশ্বরদীর জিহান আলী (২০)। তারা পরস্পর বন্ধু ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

ওসি সেলিম রেজা বলেন, “নিহতদের একজনের মাথা থেঁতলে গেছে। অন্য দুজনের ফোলা জখম রয়েছে। মোটরসাইকেলটির সামনের চাকা ভেঙে গেছে।”

পুলিশের ধারণা, ভোরের দিকে কোনোভাবে দুর্ঘটনায় পড়েন মোটরসাইকেল আরোহী ওই তিন বন্ধু। পথচারীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ রাস্তার পাশ থেকে মৃতদেহগুলো উদ্ধার করে। প্রায় চার ঘণ্টা পর নিহতদের পরিচয় পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দা রাজু হোসেন জানান, নিহতদের দুইজনের লাশ রাস্তার পাশে ধানক্ষেতে পড়ে ছিল। অন্যজনের মৃতদেহ ছিল মোটরসাইকেলের নিচে চাপা পড়া অবস্থায়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ডে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় অর্থদণ্ড

নাটোরে তিন বন্ধুর লাশ উদ্ধার

প্রকাশিত : ১২:১৫:১০ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০