০৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে রাস্তায় শত বিচারক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কর্মসূচি পালন করেছেন চট্টগ্রামের ১০০ বিচারক।

আজ শনিবার (১২ ডিসেম্বর) সকালে মানববন্ধন ও র‌্যালি করেন এসব বিচারক। সকাল সাড়ে ১০টায় তাঁরা নগরের দামপাড়া এলাকায় মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে দামপাড়া থেকে একটি প্রতিবাদ র‌্যালি জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত প্রদক্ষিণ করে।

কর্মসূচিতে অংশগ্রহণকারী বিচারকরা জানান, বিচারকরা বিচার করবে, একইসঙ্গে প্রতিবাদও করবে। নাগরিক হিসেবে বিচারকেরও দায়িত্ব আছে প্রতিবাদ মিছিলে শামিল হওয়ার। এর অংশ হিসেবেই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আজ সারা দেশের মানুষের মতো তাঁরাও রাস্তায় নেমেছেন। চট্টগ্রামের প্রায় ১০০ বিচারক এই কর্মসূচিতে অংশ নিয়েছেন।

বিচারকরা বলেন, জাতির জনকের সম্মান অক্ষুণ্ন রাখা তাঁদেরও দায়িত্ব। তাঁরা দেশবাসীকে জানাতে চান বিচারকরা কেবল বিচার করেন না, প্রতিবাদও করতে জানেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে রাস্তায় শত বিচারক

প্রকাশিত : ০৩:৪৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০