০৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

ব্রাজিলে নাইটক্লাবে বন্দুকধারীদের হামলায় নিহত ১৪

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় শহর ফোর্টালেজাতের ফোরো দো গাগো নাইটক্লাবে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। শনিবার রাতে এ হামলার ঘটনা ঘটে।

বিবিসি জানিয়েছে, হামলাকারীরা তিনটি গাড়িতে করে এসেছিল। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। বেশ কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হামলাকারীরা একটি অপরাধ চক্রের সদস্য। মাদক পাচারের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা রয়েছে।

রাজ্যের নিরাপত্তামন্ত্রী আন্দ্রে কস্টা সংবাদ সম্মেলনে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘ভয় ও আতঙ্কের কিছু নেই। এটা এমন ঘটনা যেটা সারা দুনিয়ায় ঘটে, যেখানে ৫০ অথবা ৬০ জনের ‍মৃত্যু হয়।’

গত বছর সিয়েরা রাজ্যে ৫ হাজার ১১৪টি হত্যাকাণ্ড ঘটেছে। এই সংখ্যা এর আগের বছরের তুলনায় ৫০ শতাংশ বেশি। ২০১৫ সালে রাজ্যের এ্কটি নাইটক্লাবে হামলার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় নিহত হয় ১১ জন, যাদের অধিকাংশই ছিল কিশোর।

ট্যাগ :
জনপ্রিয়

জুনিয়র বৃত্তি পরীক্ষায় এ. কে. স্কুল অ্যান্ড কলেজের ১০২ শিক্ষার্থীর দুর্দান্ত সাফল্য

ব্রাজিলে নাইটক্লাবে বন্দুকধারীদের হামলায় নিহত ১৪

প্রকাশিত : ১০:৩০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮