১২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

‘গ্রামের অনেক মানুষ ইলিশের স্বাদ নিতে পারে না’

আগামী পাঁচ বছর ইলিশ রফতানি করা যৌক্তিক হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আগামী পাঁচ বছর ইলিশ রফতানি করা যৌক্তিক হবে না। এখনো গ্রামের অনেক মানুষ ইলিশের স্বাদ নিতে পারে না। তাদের পর্যাপ্ত পরিমাণ ইলিশ খাওয়ার সুযোগ করে দিতে চাই। তারপর ইলিশ রফতানির কথা ভাবা যাবে।

বুধবার (০৬ জানুয়ারি) রাজধানীর সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিজ দফতর কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটানা দায়িত্ব পালনের যুগপূর্তি উপলক্ষে ব্রিফিংকালে মন্ত্রী এ কথা জানান।

গত ১২ বছরে সরকারের সুব্যবস্থাপনার কারণে ইলিশ উৎপাদনে অভাবনীয় সাফল্য এসেছে। আমরা অবৈধ জাল নির্মূলে কাজ করেছি, ইলিশ নিয়ে গবেষণা করা হয়েছে, ডিম ছাড়ার সময় কোনোভাবেই ইলিশ ধরতে দেয়া হয়নি, জাটকা নিধন বন্ধ করা হয়েছে, চোরাইপথে ইলিশ ধরা বন্ধ করা হয়েছে, মা-ইলিশ রক্ষায় এ বছর আকাশপথে পর্যবেক্ষণ করা হয়েছে, আমরা মাঠে গিয়েছি। এসবই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে।’

শ ম রেজাউল করিম বলেন, ‘শেখ হাসিনাকে জনগণ ভোট দিয়ে একটানা ১২ বছর সরকার পরিচালনার সুযোগ দেয়ায় আমরা দেশবাসীর প্রতি কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অপ্রতিরোধ্য গতি আজ বিশ্ববাসীকে বিস্মিত করেছে। তার নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ বিশ্বের কাছে এক বিস্ময়ের নাম। ছয়টি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের কাছে অনন্য উচ্চতায় নিয়ে এসেছেন। তিনি রাষ্ট্রক্ষমতায় না আসলে বাংলাদেশ হয়তো তলাবিহীন ঝুড়ি অথবা দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হওয়া বা প্রাকৃতিক দুর্যোগের রাষ্ট্র হিসেবে পরিগণিত হতো। বিশ্বের কাছে কোনো মর্যাদা থাকতো না। আজ কোভিড ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বের কাছে উন্নততর অবস্থায় পৌঁছেছে।’

দেশের বিভিন্ন সেক্টরের উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, ‘এটা অতীতে কেউ কল্পনাও করতে পারেনি যে, একটি ভালো নেতৃত্ব থাকায় কীভাবে তার জাদুকরী নেতৃত্বে একটি দেশ অনেক বেশি উচ্চতায় পৌঁছে যেতে পারে।’

এ সময় গত ১২ বছরে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি যোগ করেন, দুধের উৎপাদন ২০০৮-০৯ অর্থবছরে ছিল ২.২৯ মিলিয়ন মেট্রিক টন, ২০১৯-২০ অর্থবছরে সেটা এসে দাঁড়িয়েছে ১০.৬৮ মিলিয়ন মেট্রিক টন। ১২ বছর আগে মাংসের উৎপাদন ছিল ১.০৮ মিলিয়ন মেট্রিক টন, ২০১৯-২০ অর্থবছরে সেটা দাঁড়িয়েছে ৭.৬৭ মিলিয়ন মেট্রিক টন, ডিমের উৎপাদন ছিল ৪.৭ বিলিয়ন বর্তমানে সেটা ১৭.৩৬ বিলিয়ন।

২০১০ সালে ছিল ৩০.৬২ লাখ মেট্রিক টন বর্তমানে বেড়ে হয়েছে ৪৪.৮৮ লাখ মেট্রিক টন। ২০১০-এ ইলিশের উৎপাদন ছিল ২.৯৯ লাখ মেট্রিক টন, এখন উৎপাদন বেড়ে হয়েছে ৫.৩৩ লাখ মেট্রিক টন।

‘ইলিশ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের মধ্যে এক নম্বরে, তেলাপিয়া উৎপাদনে চতুর্থ, অভ্যন্তরীণ জলাশয়ের মাছ উৎপাদনে তৃতীয় এবং চাষের মাছ উৎপাদনে বিশ্বের বড় বড় দেশকে অতিক্রম করে আমরা পঞ্চম স্থানে আছি। দেশীয় ৬৪ প্রজাতির বিলুপ্তপ্রায় মাছের মধ্যে ইতোমধ্যে ২৪টি প্রজাতির মাছ বিভিন্ন আঙ্গিকে ফিরিয়ে আনা হয়েছে। দেশীয় মাছ সংরক্ষণের জন্য আমরা জিন ব্যাংক করেছি। এটি অভাবনীয় সাফল্য। মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখায় মন্ত্রণালয় ২০২০ সালে একুশে পদক অর্জন করেছে।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

‘গ্রামের অনেক মানুষ ইলিশের স্বাদ নিতে পারে না’

প্রকাশিত : ০৮:১৩:১৬ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১