০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে কান্তি মারাক (৪৪) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কান্তি মারাক শেরপুরের নালিতাবাড়ী থানার পানিহাতা কেকামারি এলাকার নিতিশ মান্দার ছেলে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. গিয়াস উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘নালিতাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন কান্তি মারাক। গত তিন বছর ধরে তিনি কারাগারে বন্দি ছিলেন। সকালে কান্তি মারাক হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সকাল ৮টার দিকে কান্তিকে মৃত ঘোষণা করেন। কারাগারে তার কয়েদি নং-৪৩২২/এ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের অভিষেক, ঈদ পুনর্মিলনী, দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাশিমপুর কারাগারে কয়েদির মৃত্যু

প্রকাশিত : ০৩:৫৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১