০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

টাঙ্গাইলে বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৮ যাত্রী আহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৮ যাত্রী আহত হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) সকাল ৯ টায় দিকে দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি টাঙ্গাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রেজাউল করিম দুপুরে নিশ্চিত করেছেন। আহতরা হচ্ছে, চাপাই নবাবগঞ্জের মোছা. আখি খাতুন(১০), মো. মতিয়ার রহমান (৩৫), মোছা. হাসিনা বেগম (৩০), মো. কয়ের আলী (৫৫), মো. জাহিদ মিয়া(২৫), মোছা. সাথী খাতুন (৭), মো. খলিল মিয়া (২৫) ও মো. সুমন আলী (৩০)।
রেজাউল করিম জানান, নাটিয়াপাড়া এলাকায় একটি বালু বোঝাই ড্রাম ট্রাক (নাম্বার বিহীন) দাড়ানো ছিল। অপর দিকে চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মাইক্রোবাস (কুষ্টিয়া ব -১১-০০৪২) বালুবোঝাই ড্রাম ট্রাকের কাছে এসে দাড়ালে পিছন থেকে অজ্ঞাত একটি বাস ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি ধুমড়ে মুচড়ে যায়। এতে মাইক্রোবাসের ৮ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে বিভাগীয় এ্যাম্বুলেন্স যোগে টাঙ্গাইল জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :

ভোটের দিন চলবে বাড়তি মেট্রো ট্রেন

টাঙ্গাইলে বাসের ধাক্কায় মাইক্রোবাসের ৮ যাত্রী আহত

প্রকাশিত : ০৪:৪১:২২ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১