০৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

কাদের মির্জার বিরুদ্ধে মিছিল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই ও নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে মিছিল করেছেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সমর্থকরা। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত দেড়টার দিকে মাইজদী শহরে মিছিল করেন তারা।

এদিকে রাতেই একরামুল চৌধুরী ফেসবুক লাইভে এসে ওবায়দুল কাদেরের সমালোচনা করেন। রাত সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে লাইভে এসে ২৮ সেকেন্ড কথা বলেন তিনি। আগামী কয়েক দিনের মধ্যে জেলা আওয়ামী লীগের কমিটির অনুমোদন দিতে বলেন। পরবর্তীতে ভিডিওটি ফেসবুক থেকে সরিয়ে নেন তিনি। তবে এর আগেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

প্রসঙ্গত, ১৬ জানুয়ারি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা নির্বাচনের আগে আওয়ামী লীগ প্রার্থী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীসহ নিজ দলের একাধিক সংসদ সদস্য, মন্ত্রী, কেন্দ্রীয় নেতার সমালোচনা করে আলোচনার কেন্দ্রে আসেন।

ট্যাগ :
জনপ্রিয়

চন্দনাইশে উপজেলার বিভিন্ন দপ্তরের আওতাধীন উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ সহ শিক্ষা সামগ্রী বিতরণ

কাদের মির্জার বিরুদ্ধে মিছিল

প্রকাশিত : ১১:২১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১