০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

পাঁচ মাসে ৩১ বার করোনা পজিটিভ!

এমন রোগী আগে দেখেননি চিকিৎসকরা। পাঁচ মাস আগে প্রথমবার করোনা আক্রান্ত হওয়ার পর এখনও পর্যন্ত ৩১ বার কোভিড পজিটিভ হয়েছেন এক নারী। বর্তমানে ওই নারীর চিকিত্সা চলছে রাজস্থানের ভরতপুরের আরবিএম হাসপাতালে।

ভরতপুরের আপনা ঘর আশ্রম-এ ওই নারী এসেছিলেন বাজহেরা গ্রাম থেকে। আশ্রম কর্তৃপক্ষ এখন ওই নারীকে জয়পুরের এসএমএস হাসপাতালে পাঠানোর পরিকল্পনা করছেন। সারদা নামে ওই নারীর প্রথমবার কোভিড টেস্ট হয় গত বছর ২০ আগস্ট। তখন তিনি কোভিড পজিটিভ হন। তারপরেই তাকে ভর্তি করা হয় আরবিএম হাসপাতালে। সেখানে চিকিত্সা করিয়ে সারদাকে আশ্রমে ফিরিয়ে আনা হয়।

আপনা ঘর আশ্রমের প্রতিষ্ঠাতা ডা. বি এম ভরদ্বাজ জানান, হাসপাতাল থেকে আশ্রমে ফেরার পর থেকে মোট ৩১ বার করোনা পরীক্ষা হয়েছে সারদার। প্রতিটি টেস্টেই কোভিড পজিটিভ এসেছে। কিন্তু দেখা যাচ্ছে বেশ ভালোই রয়েছেন সারদা। কোনও গুরুতর সমস্যা বর্তমানে নেই তার।

বর্তমানে ভরতপুরের হাসপাতালগুলোতে কোনও করোনা পজিটিভ রোগী নেই। কিন্তু সারদা করোনা পজিটিভ হওয়ার পর শোরগোল তৈরি হয়েছে জেলা স্বাস্থ্য মহলে। সাধারণভাবে কোনও করোনা রোগীকে ১০-১৪ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়। তারপর তিনি কোভিড নেগেটিভ হলেই তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু সারদার ক্ষেত্রে আশ্রমে যতবারই করোনা টেস্ট হয়েছে ততবারই করোনা পজিটিভ এসেছে।

ট্যাগ :
জনপ্রিয়

নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

পাঁচ মাসে ৩১ বার করোনা পজিটিভ!

প্রকাশিত : ০৭:১১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১