০৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

ভারতে কংগ্রেস নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ

ভারতের মধ্যপ্রদেশে রাজভবন ঘেরাও মিছিলে পুলিশ এবং কংগ্রেস নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার, রাজ্যের রাজধানী ভোপালে এ ঘটনায় পুলিশসহ বেশ কিছু নেতা কর্মী আহত হয়।

বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে রাজভবন ঘেরাও কর্মসূচীতে অংশ নেয় শতাধিক কংগ্রেস নেতাকর্মী ও কৃষক। সাবেক মুখ্যমন্ত্রী কমল নাথের নেতৃত্বে মিছিল নিয়ে রাজভবনের সামনে আসলে পুলিশ বাধা দেয়।

এসময় নেতাকর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ছোঁড়ে। প্রায় দু’মাস ধরে তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে রাজধানী দিল্লি অবরোধ করে আন্দোলন চলছে।

কৃষকদের সমর্থনে প্রধান বিরোধীদল কংগ্রেস দুই সপ্তাহের কর্মসূচী পালন করছে।

ট্যাগ :
জনপ্রিয়

চন্দনাইশে উপজেলার বিভিন্ন দপ্তরের আওতাধীন উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ সহ শিক্ষা সামগ্রী বিতরণ

ভারতে কংগ্রেস নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ

প্রকাশিত : ০৯:৫২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১