০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

উড়ন্তগাড়ি আনছে জেনারেল মোটরস

উড়ন্ত গাড়ি ‘ক্যাডিলাক’ উন্মোচন করতে যাচ্ছে মার্কিন গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান-জেনারেল মোটরস। প্রতিষ্ঠানটি জানায়, গাড়িটি শহরের এক ছাদ থেকে অন্য ছাদে ভ্রমণে সক্ষম। ব্যক্তিগত পরিবহনের ক্ষেত্রে এটি ভবিষৎ প্রজন্মের জন্য একটি উপযুক্ত যান হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

উড়ন্ত গাড়ি কেমন হবে? কি সুবিধা পাবেন আপনি। অনেকটা কল্পনার মতো। ধরুণ আপনি বাসায় বসে আছেন হঠাৎ অফিসের কোনো মিটিং বা জরুরি কাজে বের হতে হবে। কিন্তু রাস্তায় প্রচণ্ড জ্যাম! কী করবেন!

যদি এমন হয়, উড়তে উড়তে পৌঁছে যাচ্ছেন গন্তব্যস্থলে। হ্যাঁ, এমনই একটি উড়ন্ত গাড়ি উন্মোচন করতে যাচ্ছে মার্কিন গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান-জেনারেল মোটরস।

ক্যাডিলাক নামে ভবিষ্যত প্রজন্মের স্বয়ংক্রিয় এই গাড়িটি আবাসিক ভবনের ছাদে সহজেই অবতরণে সক্ষম, যা চলাচল করবে মূল সড়কের ওপর দিয়ে।

ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম সম্পূর্ণ অটোনোমাস প্রযুক্তিসম্পন্ন এই বৈদ্যুতিক গাড়িতে থাকবে একটি ৯০ কিলোওয়াট মোটর, ব্যাটারি প্যাক এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন ৪টি রোটোর ইঞ্জিন।

কর্তৃপক্ষ জানিয়েছে, গাড়িটির সামনে ও পেছনে উভয়পাশে থাকবে দরজা, কাঁচের প্যানারোমিক ছাদ এবং কেবিনে থাকবে লাউন্জ সিটিং এর সু-ব্যবস্থা। তাই আমরা বলতেই পারি, ক্যাডিলাক হবে ভবিষৎ প্রজন্মের একটি চমৎকার উড়ন্ত গাড়ি।

ক্যাডিলাক সম্পূর্ণ পরিবেশবান্ধব এবং এটি বায়ু চলাচলের ক্ষেত্রে কোনো ধরনের বাধা সৃষ্টি করবে না বলেও জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরস কর্তৃপক্ষ।

ট্যাগ :
জনপ্রিয়

নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

উড়ন্তগাড়ি আনছে জেনারেল মোটরস

প্রকাশিত : ০৯:০২:৩০ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১