০৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

পুলিশ পিটিয়ে কৃষকদের ট্র্যাক্টর মিছিল, ১৫টি মামলা

ভারতের প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর র‍্যালিকে ঘিরে কৃষক-পুলিশ সংঘর্ষে অন্তত ৮৬ জন পুলিশ আহত হয়েছেন। এদের সবাইকে রাজধানী দিল্লির বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সহিংসতার এই ঘটনায় ১৫টি মামলা দায়ের করা হয়েছে। ৮টি বাস এবং ১৭টি ব্যক্তিগত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার দিল্লির বুকে আন্দোলনকারী কৃষকরা ট্রাক্টর নিয়ে মিছিল করার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কৃষকরা ট্রাক্টর নিয়ে জোর করে এগিয়ে যেতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে। কৃষকরাও পাল্টা মারমুখী হয়ে ওঠে। দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি সামলাতে পুলিশকে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়।

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে নভেম্বরের শেষ থেকেই আন্দোলন করে আসছিলো হাজার হাজার কৃষক। এত দিন শান্তিপূর্ণ আন্দোলন করলেও ট্রাক্টর মিছিলে উতপ্ত হয়ে উঠে পরিস্থিতি।

ট্যাগ :
জনপ্রিয়

উল্লাসের কিছু নাই, অনেক কাজ করতে হবে : ইকবাল হাসান মাহমুদ টুকু

পুলিশ পিটিয়ে কৃষকদের ট্র্যাক্টর মিছিল, ১৫টি মামলা

প্রকাশিত : ১২:১০:০৩ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১