১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

যারা টিকা নিয়েছেন সবাই সুস্থ আছেন: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যারা টিকা নিয়েছেন তারা ভালো আছেন, সুস্থ আছেন। অ্যাপে যারা নিবন্ধন করতে পারবেন না তারা টিকা কেন্দ্রে গিয়ে নিবন্ধন করতে পারবেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) টিকা কেন্দ্র পরিদর্শন করে এ কথা বলেন তিনি।

উৎসবমুখর পরিবেশে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ একযোগে রাজধানীর ৫টি হাসপাতালে দেওয়া হচ্ছে করোনার ভ্যাকসিন। মন্ত্রিসভার প্রথম সদস্য হিসাবে আজ সকালে কভিড-১৯ টিকা গ্রহণ করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। পরে টিকা নেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, স্বাস্থ্যসচিব আবদুল মান্নানসহ স্বনামধন্য বেশ কয়েকজন চিকিৎসক। দ্বিতীয় দিনে স্বাস্থ্যকর্মীসহ মোট ৫৬০ জনের টিকা নেওয়ার কথা রয়েছে।

দেশে করোনা টিকা কার্যক্রম উদ্বোধনের পরদিন দেশের ৫ হাসপাতালে একযোগে শুরু হয় এ কার্যক্রম। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালে করোনার টিকাদান কেন্দ্রে সকাল নয়টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া প্রথম নিজে টিকা নিয়ে শুরু করেন দিনের কার্যক্রম।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

যারা টিকা নিয়েছেন সবাই সুস্থ আছেন: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৫:০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১