০৮:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে ২ শিশু গুরুতর আহত

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার গণকা বিদিরপুর এলাকায় পরিত্যক্ত ককটেল বিষ্ফোরণে দুই শিশু গুরুতর আহত হয়েছে।
আজ সোমবার বিকেল ৫টার দিকে বিদিরপুর এলাকায় এঘটনা ঘটে। আহত শিশুরা হলো চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গণকা বিদিরপুর মহল্লার আশরাফুল হক বাবু মেয়ে মহরমী আক্তার মায়া (১১) ও অপর মেয়ে মারিয়া খাতুন (২)।
আহত দুই শিশুর মা জানান, মায়া ও মারিয়া বিকেলে বাইরে গিয়ে লাল রংয়ের একটি বস্তু দেখতে পেয়ে সেটা নিয়ে খেলা শুরু করে। হঠাৎ ওই বস্তুটি হাত থেকে মাটিতে পড়ে বিস্ফোরিত হয়। ঘটনাস্থলে গিয়ে দেখি দুই মেয়ে আহত হয়ে পড়ে আছে।
চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই বোনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এদিকে, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ককটেল বিস্ফরণের বিষয় নিশ্চিত করেন। গেল কয়েকদিন থেকে আলীনগর ও গণকা বিদিরপুর এলাকায় বেশ কয়েকবার ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে। কে বা কারা এ ককটেল রেখে গেছে জানা যায়নি। তবে এলাকায় তল্লাশি চালানো হবে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথাও বলে তিনি।

ট্যাগ :
জনপ্রিয়

পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে ২ শিশু গুরুতর আহত

প্রকাশিত : ০৯:২৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১