মির্জাগঞ্জে সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি ছাড়াই মাদ্রাসার গাছ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ভিকাখালী নুরুমিয়া দাখিল মাদ্রাসার সভাপতি ও সুপারের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া যায়।
জানাযায়, অত্র প্রতিষ্ঠানের সভাপতি মো: গাজী মাহাবুবুল আলম নুরুমিয়া ও সুপারিনটেনডেন্ট মো: আবুল হোসেন সমযোতা করে অবৈধভাবে অত্র প্রতিষ্ঠানের ১৫টি মেহগনি গাছ বিক্রি করেছে। যাহার বাজার মৃল্য প্রায় ৪০ হাজার টাকা স্থানীয়রা বলেন, তাহাদের মাদ্রাসার বেশ কিছু গাছ বিক্রি করতে দেখেছি।
মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো: আবুল হোসেন বলেন, উপরোক্ত কর্মকর্তার অনুমতি ছাড়াই গাছ বিক্রি করছি। সে টাকা প্রতিষ্ঠানের কাজে ব্যয় করা হয়েছে।
সভাপতি মো: গাজী মাহাবুবুল আলম নুরুমিয়া জানান, নয়টি গাছ বিক্রি করে তা দিয়ে মাদ্্রাসার সংস্কার করা হয়েছে।
এ ব্যপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী সাইফুদ্দীন ওয়ালীদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয় আমার জানা নাই। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।




















