কুষ্টিয়ার সদর উপজেলার হরিপুরে ছুরিকাঘাতে ইমন (১৮) এবং আকাশ (১৭) নামের দুই কিশোর আহত হয়েছে। এ ঘটনায় তামিম ইসলাম জয় নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। বিষয়টি জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার (ওসি, তদন্ত) মাসুম। আহতরা হলেনÑ হরিপুর ইউনিয়নের শালদাহ গ্রামের আকমালের ছেলে আকাশ (১৭) ও আলাউদ্দিনের ছেলে ইমন (১৮)।
এ ঘটনায় আটক হয়েছেন হরিপুর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে তামিম ইসলাম জয় (১৯)। প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েকদিন আগে হরিপুর ইউনিয়নের শাহদহ এলাকায় রাস্তা পার হওয়াকে কেন্দ্র করে তামিমের সঙ্গে আকাশ ও ইমনের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে তামিম এবং তামিমের বন্ধু সাগরকে মারধর করে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আকাশ ও ইমন হরিপুর বাজারে আসলে তামিম তাদের ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এ সময় স্থানীয় দোকানিরা তাকে আটক করে পুলিশে খবর দেন।
০৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ছুরিকাঘাতে ২ কিশোর আহত
-
নাদিয়া ইসলাম মিম, কুষ্টিয়া - প্রকাশিত : ১২:০০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
- 87
ট্যাগ :
জনপ্রিয়

























