০৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

হবিগঞ্জে প্রথম করোনার টিকা নেবেন জেলা প্রশাসক

করোনা মোকাবেলায় টিকা প্রদান কর্মসূচির মধ্যে হবিগঞ্জে প্রথম করোনা টিকা নেবেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

বুধবার দুপুর ১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে বিষয়টি তিনি জানান।

জেলা প্রশাসক বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি সারাদেশের মতো হবিগঞ্জেও টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হবে। জেলার ২৪টি বুথ স্থাপনের মাধ্যমে করোনার টিকা প্রদান করা হবে। জেলায় সবার আগে আমি জেলা প্রশাসক হিসেবে করোনার টিকা গ্রহণ করব।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিজন ব্যানার্জি, সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

হবিগঞ্জে প্রথম করোনার টিকা নেবেন জেলা প্রশাসক

প্রকাশিত : ০৭:৫৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১