০৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

কুমিল্লায় শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স ও স্পোর্টস একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন

আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করতে জেলায় প্রতিষ্ঠা হচ্ছে শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স ও কুমিল্লা স্পোর্টস একাডেমি। বুধবার দুপুর দেড়টায় এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ জানান, খেলার ভালো চর্চা ও শেখার সুযোগ পেলে কুমিল্লা থেকেও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হতে পারে। এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কুমিল্লা স্পোর্টস একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। এই একাডেমির মাধ্যমে কুমিল্লার ক্রীড়াঙ্গন অনেক সম্মৃদ্ধ হবে বলে আমরা মনে করি।

এ বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন জানান, কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের শুভপুরে গোমতী নদীর তীরে শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স ও কুমিল্লা স্পোর্টস একাডেমিটি প্রতিষ্ঠিত হবে। এই ক্রীড়া কমপ্লেক্স ও স্পোর্টস একাডেমি নির্মিত হলে কুমিল্লার সন্তানরা ভালো প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় গড়ে উঠবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লায় শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স ও স্পোর্টস একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত : ০৮:২৬:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১