১১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ভেজাল খেজুরের গুড় তৈরি ৩ ব্যবসায়ীকে জরিমানা

ঝিনাইদহে এবার চিনি, চুন, ফিটকিরি ও সরিষার তেল দিয়ে তৈরী করা ভেজাল খেজুরের গুড় ধ্বংস করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঝিনাইদহ সদর উপজেলার কোদালিয়া ও শৈলকূপা উপজেলার জুগনি গ্রামে তৈরী হচ্ছিল খেজুরের গুড়। রাজশাহী বাঘা উপজেলার টুটুল, আব্দুল কাদের ও আকবর মোল্লা কৃষকদের কাছ থেকে গাছ কিনে গুড় উৎপাদন করে আসছিল। খবর পেয়ে সেখানে হানা দেয় ঝিনাইদহ ভোক্তা অধিকারের নেতৃত্বে পরিচালিত মার্কেট মনিটরিং টিম। ঝিনাইদহ জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, অভিযানকালে চিনি, চুন, ফিটকিরি ও সরিষার তেল মিশিয়ে খেজুরের গুড় তৈরির অপরাধে তিন ব্যাবসায়ী টুটুল, আব্দুল কাদের ও আকবর মোল্লাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল ও নমুনা সংগ্রহ সহকারী মো. রাজিব হোসেনসহ ঝিনাইদহ জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার মহাপরিকল্পনা নিয়ে সিডিএ রিহ্যাবের মতবিনিময়

ভেজাল খেজুরের গুড় তৈরি ৩ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত : ১২:০০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১