০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ট্রেনে কাটা পড়ে ভিক্ষুকের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে আড়িখোলা রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুকের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ্ আলম জানান, ভৈরবগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন আড়িখোলা রেলস্টেশন অতিক্রম করছিল। এ সময় ওই দৃষ্টিপ্রতিবন্ধী লাইন পাড় হওয়াকালে ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তার পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪৫ বছর, পরনে কালো থ্রি-কোয়াটার প্যান্ট ও জ্যাকেট রয়েছে। তিনি আড়িখোলা রেলস্টেশনে ভিক্ষাবৃত্তি করতেন। ওসি একেএম মিজানুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

‘আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু’

ট্রেনে কাটা পড়ে ভিক্ষুকের মৃত্যু

প্রকাশিত : ১২:০০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১