মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ২ সন্তানের জননী নিখোঁজের ৩ দিনে ও খোঁজ মেলেনি। ঘটনায় থানায় সাধারণ ডায়রী করা হয়েছে।
জানা যায়, মাধবপুর বাজার এলাকার ইমানি মিয়ার স্ত্রী সিতারা বিবি (৫৫) মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে নাতির আবদার মেটাতে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বড়চেগ এলাকায় মেয়ের বাড়ির উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়িয়ে যান। এদিন সন্ধ্যায় হঠাৎ করে তার স্বামী ইমানী মিয়ার মোবাইলে কল আসলে অপর প্রান্ত থেকে একজন অপরিচিত নারী বলেন,মুঠোফোনের মালিক ঢাকার ফার্মগেট এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে আছেন। প্রচন্ড রক্তক্ষরন হচ্ছে তার। এখনি উনাকে হাসপাতালে ভর্তি করাতে হবে নতুবা উনাকে বাঁচানো যাবেনা। ইমানী মিয়াকে ঘটনাস্থলে যেতে বলা হয়। ইমানী মিয়া বলেন ,তিনি সিলেট থাকেন। তখন অপর প্রান্তের মহিলা টি বলে আমরা আপনার স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, আপনী ত্রিশ থেকে চল্লি¬শ হাজার টাকা পাঠান আমরা হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা শুরু করাচ্ছি।
সম্ভাব্য পরিচিত সব জায়গায় খোঁজ নিয়ে না পেয়ে রাতে একজন স্থানীয় সংবাদকর্মির পরামর্শে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান এর সাথে বিষয়টি শেয়ার করেন ইমানি মিয়া। পুলিশ মোবাইল ট্যাকিং এর মাধ্যমে জানতে পারে কলটি এসেছে ঢাকা গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে।
ইমানি মিয়া জানান, আমার স্ত্রী কখনও ঢাকা শহর যায়নি এবং ঢাকা শহর চেনেও না তার মোবাইল লোকেশন গাজীপুরের জয়দেবপুর গেলো কিভাবে ? এ ব্যাপারে তিনি থানায় সাধারণ ডায়রী করেছেন। ৩’দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত সিতারা বিবির কোন সন্ধান মিলেনি। তার সন্ধানের আশায় পথও চেয়ে বসে আছেন সিতারা বিবির স্বামী ইমানী মিয়া ও ২ সন্তান।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, আমরা মোবাইল ট্যাকিং এর মাধ্যমে ফোনের লোকেশন ঢাকা গাজীপুরের জয়দেবপুরে পাওয়া গেছে। তাকে উদ্ধারের তৎপরতা চলছে ।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















