টাঙ্গাইলে ফ্যানের সাথে ঝুলে চুমকি (৩০) নামে এক যুবতি আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে শহরের আকুর টাকুর পাড়া এলাকার রফিকুল ইসলামের বাসা থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। বিষয়টি টাঙ্গাইল সদর থানার এসআই আবুল বাশার নিশ্চিত করেছেন।
নিহত চুমকি সদর উপজেলার বাঘিল গ্রামের আব্দুস ছবুর মিয়ার মেয়ে। সে শহরের একটি বিউটি পার্লারে কাজ করতো।
বাসার মালিক রফিকুল ইসলাম জানান, নিহত চুমকি ২০দিন আগে বাসা ভাড়া নেয়। বাসার আরেক ভারাটিয়া মাধ্যমে তিনি জানতে পারেন গতকাল বুধবার বিকেল থেকে ভাড়াটিয়ার কক্ষে দরজা বন্ধ ছিলো। বৃহস্পতিবার সন্দেহ সৃষ্টি হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
এসআই আবুল বাশার জানান, লাশের প্রাথমিক সুরতহাল করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















