০৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

হিলি স্থলবন্দরে পৌনে ২ লাখ মেট্রিকটন পাথর আমদানি

জানুয়ারি মাসে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ১ লাখ ৮০ হাজার ২৮০ মেট্রিকটন পাথর আমদানি হয়েছে। যার রাজস্ব আদায় হয়েছে ১০ কোটি, ১০ লাখ ১৮ হাজার টাকা।
গতকাল বিষয়টি জানিয়েছেন হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার (ডিসি) সাইদুল আলম। হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট শেরেকুল মুন্সী বলেন, ‘রাজশাহী বিসমিল্লাহ ফ্লাওয়ার মিলটি আমার এলসির মাধ্যমে ভারত থেকে পাথর আমদানি করছে। এবন্দর দিয়ে ভারত থেকে বোল্ডার ও চিপ জাতের পাথর আমদানি করা হয়। বোল্ডার পাথর ১৪ ডলার ও চিপ পাথর ১৩ ডলারে কেনা হয়েছে। সম্প্রতি এই বন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি বেড়েছে।’
ডেপুটি কমিশনার সাইদুল আলম জানান, এবন্দরে বর্তমান পাথরের আমদানি বৃদ্ধি পেয়েছে। গত জানুয়ারি মাসে মোট পাথর আমদানি হয়েছে ১ লাখ ৮০ হাজার ২৮০ মেট্রিকটন। আর এ থেকে সরকারি রাজস্ব আদায় হয়েছে ১০ কোটি ১০ লাখ ১৮ হাজার টাকা। পাথরের পাশাপাশি অন্যান্য পণ্য আমদানি স্বাভাবিক রয়েছে।

ট্যাগ :

মুঘল বাংলার আঞ্চলিক শাসনব্যবস্থা নিয়ে নতুন গবেষণা: আলোচনায় নলডাঙ্গা রাজ্য

হিলি স্থলবন্দরে পৌনে ২ লাখ মেট্রিকটন পাথর আমদানি

প্রকাশিত : ১২:০০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১