০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

ধামইরহাটে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নওগাঁর ধামইরহাটে দিঘীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের ডারকা দিঘীতে এই ঘটনা ঘটে। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মমিন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিশুরা হলোÑ উপজেলার আগ্রাদ্বিগুণ ইউনিয়নের ডারকাদিঘী গ্রামের আরিফ হোসেনের ছেলে মাহফুজার রহমান শয়ন (৯) ও পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার গগণপুর গ্রামের সাইফুল্লাহ শেখের ছেলে আলিফ শেখ (১০)। স্থানীয়দের বরাত দিয়ে ওসি মো. আব্দুল মমিন জানান, ওইদিন দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে কয়েকজন শিশু বাড়ির পাশে ডারকা দিঘীতে গোসল করতে যায়। এক পর্যায়ে দিঘীতে মাছের খাবার দেওয়া একটি ড্রামে চড়ে দিঘীর মাঝখানে চলে যায় তারা। পরবর্তীতে ওই ড্রাম পানিতে ভর্তি হয়ে ডুবে গেলে শিশুরা পানিতে লাফ দেয়। অন্যরা দিঘীর পাড়ে আসতে পারলেও ওই দুই শিশু পানিতে তলিয়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দুজনই মারা যায়। ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে ধামইরহাট থানায় একটি এবং পত্নীতলা থানায় অপর একটি মামলা দায়ের করা হবে।

ট্যাগ :

মুঘল বাংলার আঞ্চলিক শাসনব্যবস্থা নিয়ে নতুন গবেষণা: আলোচনায় নলডাঙ্গা রাজ্য

ধামইরহাটে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রকাশিত : ১২:০০:২২ পূর্বাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১