০৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

রানের বোঝা মাথায় নিয়ে কাল নামবে উইন্ডিজ

চট্টগ্রাম টেস্ট জয়ের জন্য বিশাল টার্গেট পেয়েছে সফরকারী উইন্ডিজ। চতুর্থ ইনিংসে তাদের করতে হবে ৩৯৫ রান। কিংবা ড্র করতে হলে খেলতে হবে পঞ্চম দিনের শেষ পর্যন্ত। খর্বশক্তির দলটির জন্য দুটি কাজই বলতে গেলে অসম্ভব। তারপরেও আজ চতুর্থ দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ১১০ রান। এখনও তাদের ২৮৫ রান করতে হবে।

টাইগারদের ছুড়ে দেওয়া ৩৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা উইন্ডিজ ৩৯ রানে হারায় প্রথম উইকেট। ক্যারিবীয় ওপেনার জন ক্যাম্পবেলকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মিরাজ। এরপর আরেক ওপেনার ক্রেইগ ব্র্যাথ ওয়েটকে (২৩) নিজের দ্বিতীয় শিকার বানান এই অফ-স্পিনার। উইন্ডিজকে ঘুরে দাঁড়ানোর সুযোগ না দিয়ে এরপর শায়নি মোসলেকেও (১২) লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

রানের বোঝা মাথায় নিয়ে কাল নামবে উইন্ডিজ

প্রকাশিত : ০৫:২০:৫০ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১