০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

লালপুরে মোটের সাইকেলের মুখোমুখি সংঘর্ষে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু

নাটোরের লালপুরে দুটি মোটের সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রেজাউল করিম (৪৫) নামের এক পল্লী বিদ্যুত কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সহযোগী জাহাঙ্গীর হোসেন (৪৫) আহত হয়েছে।
শনিবার ৬ ফেব্রুয়ারী বিকেলে উপজেলার মোহরকয়া ডিগ্রী কলেজ রোডের কয়লার ডহর এলাকায় এঘটনা ঘটে।
লালপুর হাসপাতাল, পল্লী বিদ্যৎ ও স্থানীয় সূত্রে জানাযায় শনিবার বিকেল চারটার দিকে পল্লী বিদ্যুতের লালপুর জোনাল অফিসের ওই দুই লাইনম্যান মোটর সাইকেল নিয়ে উপজেলার লালপুর-মোহরকয়া বাজার সড়কে দুলাল ভান্ডারির বাড়ির সামনে পৌছলে বিপরীত দিক থেকে আরেকটি মোটর সাইকেলের সাথে মুখোমখি সংঘর্ষ হয়। এসময় পল্লী বিদ্যুতের ওই দুই কর্মী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক লাইন টেকনিশিয়ান রেজাউল ইসলামকে মৃত ঘোষনা করে। আরেক বিদ্যুৎ কর্মী জাহাঙ্গীর আলমকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা করা হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

লালপুরে মোটের সাইকেলের মুখোমুখি সংঘর্ষে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু

প্রকাশিত : ০৫:৩৫:১৭ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১