টাঙ্গাইলের কালিহাতী থেকে ৯ জুয়ারিকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা। শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে অভিযান চালিয়ে উপজেলার এলেঙ্গা থেকে আটক করা হয়। বিষয়টি র্যাব-১২ কোম্পানী কমান্ডার-৩ এর সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান প্রেসবিফ্রিং এর মাধ্যমে নিশ্চিত করেছেন।

আটককৃতরা হচ্ছে, কালিহাতীর সহদেবপুর গ্রামের মো. আবু সাইদের ছেলে মো. আতিকুর রহমান (৩২), মধুপুর উপজেলার গাংগাড় গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে মো. হেলাল উদ্দিন (৪০), কালিহাতীর মশাজাংগ গ্রামের মো. নিজাম উদ্দিনের ছেলে মো. জুয়েল রানা (৩৫), বানিয়াবাড়ী গ্রামের মৃত জামাল মিয়ার ছেলে মো. খালেক মিয়া (৪০), মো. আরশী আলীর ছেলে মো. আয়নাল হক (৩৬), এলেঙ্গা এলাকার মো. সাহেদ আলীর ছেলে মো. ছানোয়ার হোসেন (৪০), সদর উপজেলার ভাটচান্দা গ্রামের মৃত তরব আলীর ছেলে মো. মিজান আলী (৫০), এলেঙ্গা এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে মো. সিদ্দিকুর রহমান (৪০), মুলীয়া গ্রামের মৃত বুজ্জত আলীর ছেলে মো. লুৎফর রহমান (৩৮)।
মো. এরশাদুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীদের আটক করা হয়। পরে প্রচলিত আইনে মামলা দায়ের করে কালিহাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ























