০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ওসির গাড়ি থেকে নিখোঁজ স্বতন্ত্র প্রার্থীর সন্ধান মিলেছে

মাদারীপুরে নির্বাচনী মাঠ থেকে পুলিশের গাড়িতে তুলে নেয়ার ১৩ ঘণ্টা পর বাড়ি ফিরেছেন কালকিনির স্বতন্ত্র মেয়র প্রার্থী মশিউর রহমান সবুজ।

শনিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩ টার দিকে তিনি কালকিনির নিজ বাড়িতে ফিরেন বলে জানিয়েছেন তার স্বজন ও সমর্থকরা।

স্বজন ও সমর্থকরা জানায়, শনিবার দুপুর ২টার দিকে কালকিনি পৌর এলাকার পালপাড়ায় নির্বাচনী প্রচারনা চালাচ্ছিলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মশিউর রহমান সবুজ। এ সময় তার ব্যবহৃত মুঠোফোনে একটি কল দেন মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান। তাৎক্ষণিক সেখানে কালকিনি থানার অফিসার ইনচার্জ নাছিরউদ্দিন গাড়ি নিয়ে হাজির হন। পরে সেখান থেকে সবুজকে পুলিশের গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর পরই নিখোঁজ হয় সবুজ। এরই প্রতিবাদে বিক্ষোভ নিয়ে কালকিনি থানা ঘেরাও করে সবুজের সমর্থকরা। টায়ার জ্বালিয়ে স্লোগান দেন বিক্ষুব্ধরা। এ সময় কালকিনি-ভুরঘাটা ও কালকিনি-মাদারীপুর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে বিক্ষোভ মিছিলে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায় নৌকার সমর্থকরা। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এতে আহত হয় অন্তত অর্ধশত মানুষ। ভাংচুর করা হয় বেশকিছু দোকানপাট। আড়াইঘণ্টা চলা সংঘর্ষে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

এদিকে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হান্নান জানান, মেয়র প্রার্থী সবুজ নিজ বাড়িতে আছেন। তার কোন ক্ষতি হয়নি। তবে, পুলিশ তাকে তুলে নিয়ে গেছে এ বিষয়টি অস্বীকার করেন অতিরিক্ত পুলিশ সুপার।

ট্যাগ :
জনপ্রিয়

ওসির গাড়ি থেকে নিখোঁজ স্বতন্ত্র প্রার্থীর সন্ধান মিলেছে

প্রকাশিত : ০৮:৪৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১