০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

প্রেমের দ্বন্দ্বে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

সাভারে প্রেমের দ্বন্দ্বে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) রাতে পৌরসভার ব্যাংক কলোনি মহল্লার মুড়িমটকা নামক একটি রোস্তোরাঁর সামনে তাকে হত্যা করা হয়। নিহত রোহানুর ইসলাম রোহান (১৮) সাভার পৌরসভার উলাইল এলাকার আবদুস সোবহানের ছেলে।

সাভার থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে কয়েক দিন আগে বন্ধুদের সঙ্গে দ্বন্দ্বে জড়ান রোহান। বিরোধের একপর্যায়ে মীমাংসাও হয়। কিন্তু রাত ৮টার দিতে রোহান মুড়িমটকা রেস্তোরাঁর সামনে গেলে সেই বন্ধুরা অতর্কিতে হামলা চালান।

রোহানের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান তারা। পরে স্থানীয়রা তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রোহানকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

প্রেমের দ্বন্দ্বে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশিত : ০৯:৩২:১১ পূর্বাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১