উপজেলার র.ই পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মহাসড়কে শিক্ষক হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানব বন্ধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা জামিয়াতুল মোদাররছিন এবং উপজেলা শিক্ষক কর্মচারি কো-অপারেটভ লিঃ এর উদ্যোগে এ মানববন্ধন পালিত হয়।
এতে বক্তব্য রাখেন- শিক্ষক কর্মচারি কো-অপারিটিভের সভাপতি মোঃ মনিরুজ্জামান হাওলাদার, পশ্চিম সুবিদখালী সালেহিয়া আলিম মাদ্রাসার সভাপতি মোঃ ইসমাইল হোসেন মৃধা, অধ্যক্ষ মাওঃ আবদুল হক সাঈদী, নিহতের ছেলেসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, জামিয়াতুল মোদাররেসিন নেতৃবৃন্দ ও এলাকাবাসী। এ সময় বক্তারা বলেন, গত ৪ ফেব্রæয়ারী সকারে প্রকাশ্যে দিবালোকে সু-পরিকল্পিত ভাবে উপজেলার পশ্চিম সুবিদখালী ছালেহিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক ও দেউলী নিবাসী মাও. আবদুল মন্নান মুজাহিদিকে একই গ্রামের কেতাব আলী ও তার ছেলে সিপন, রিপন, সজল, লিটন ছুরির আঘাতে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে সাইদুল ইসলাম ওই দিন মির্জাগঞ্জ থানায় ঘাতক সিপনকে প্রধান আসামী করে দশ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
ঘটনার চারদিন অতিবাহিত হলেও ঘাতক সিপনকে গ্রেফতার করতে পারেন নি প্রশাসন। হত্যাকারিদের অতিবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবি জানান। মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, কেতাব আলী ও তার ছেলে লিটনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত আছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















