০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ঝিনাইদহে করোনার গণটিকাদান কর্মসূচির উদ্বোধন

ঝিনাইদহে করোনার গণটিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ সকালে জেলার সদর হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলায় প্রথম টিকাগ্রহণ করেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি। পরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, সাংবাদিক ও চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা টিকাগ্রহণ করেন।

সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, উদ্বোধনী দিনে ১০৪ জনকে টিকা দেওয়া হবে। এর আগে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মুনতাছিরুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র সাইদুল করিম মিন্টুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

ঝিনাইদহে করোনার গণটিকাদান কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত : ০৪:১০:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১