১১:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

নির্বাচনে অংশ না নিতে বিএনপি ছলচাতুরির আশ্রয় নিচ্ছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে অংশ না নিতে বিএনপি ছলচাতুরির আশ্রয় নিচ্ছে এবং টালবাহানা করছে। শুক্রবার রাজধানীর শনির আখড়ায় দনিয়া ফুটওভার ব্রিজ উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটিকে জাম্বু কমিটি আখ্যায়িত করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতারা বিলাসবহুল হোটেলে বসে আন্দোলনের কর্মসূচি দিতে চাচ্ছে।

তিনি আরো বলেন, আমি ঢাকার পুলিশ কমিশনারকে বলেছি, গ্রেফতারের নামে যেন সাধারণ মানুষকে হয়রানি করা না হয়। আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায়কে ঘিরে কোনো বিশৃঙ্খলা হলে আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষ সমুচিত জবাব দিবে। ওইদিন আওয়ামী লীগের নেতা-কর্মীরা জনগণের জান-মাল রক্ষায় সতর্ক থাকবে বলেও জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয়

শাহজাদপুরে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস অনুষ্ঠিত

নির্বাচনে অংশ না নিতে বিএনপি ছলচাতুরির আশ্রয় নিচ্ছে

প্রকাশিত : ১২:৪৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮