০৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

অন্য নায়ক-নায়িকার বিপরীতে অভিনয় নয়: অনন্ত-বর্ষা

বর্ষা আর অনন্ত জলিল এই জুটি বাংলা চলচ্চিত্রে নানা কারণে আলোচিত। অনন্ত জলিলকে নিয়ে ট্রল হলেও বর্ষাকে নিয়ে কিন্তু হয় না। কদিন আগেই নারীদের পোশাক নিয়ে তীব্র তোপের মুখে পড়েছিলেন অনন্ত জলিল। বর্ষা অবশ্য এসব সমালোচনায় পড়েননি কখনো।

রবিবার বিকেলে হোটেল লা মেরিডিয়ানে চিত্রনায়ক অনন্ত জলিলের নতুন সিনেমা নেত্রী- দ্য লিডার সিনেমা নিয়ে কথা বলার জন্য একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে অনন্ত জলিল বলেন, ‘…যেহেতু বর্ষা আর কারো বিপরীতে অভিনয় করব না। আর আমার বিপরীতেও অন্য কোনো নায়িকা আসবে না…’

সাংবাদিক প্রশ্ন করেছিলেন- সিনেমার নামটিতে নারীপ্রধান চরিত্র নিশ্চই থাকবে, এবার কি বর্ষা নারীপ্রধান চরিত্রে বর্ষা আসছেন? এর জবাবেই অনন্ত জানান, তিনি অন্য নায়িকার বিপরীতে অভিনয় করবেন না আর বর্ষাও অন্য নায়কের বিপরীতে অভিনয় করবেন না। আর এই প্রসঙ্গটি সামনে চলে আসছে গতকাল থেকে। কেন তারা অন্য নায়ক-নায়িকার বিপরীতে কাজ করবেন না। এর উত্তর খুঁজে পেতে চাইলে একটু পেছনে চলে যেতে হবে। একটু না, বলা যায় ৮ বছর পেছনে।

চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা বর্ষা- ব্যক্তিগত জীবনে তারা স্বামী-স্ত্রী। ২০১০ সালে খোঁজ দ্য সার্চ চলচ্চিত্রের মাধ্যমে এই দুজন অভিনয় করেন। ব্যয়বহুল ওই সিনেমাটি অনন্ত জলিল নিজের টাকাতেই বানান। ওই ছবি মুক্তির পরেই অনন্ত ও বর্ষা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এর পর থেকে এই দুজনকে অন্য নায়ক বা নায়িকার বিপরীতে দেখা যায়নি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

অন্য নায়ক-নায়িকার বিপরীতে অভিনয় নয়: অনন্ত-বর্ষা

প্রকাশিত : ০৭:৩৩:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১