০৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

নগদের মাধ্যমে উপবৃত্তি বিতরণ শুরু

ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি ও শিক্ষা উপকরণ ভাতা ডিজিটাল পদ্ধতিতে বিতরণ শুরু হয়েছে। সোমবার প্রথম দফায় ছয় জেলার ৬৫৫টি স্কুলের ৮৬ হাজার ৪৫২ জন শিক্ষার্থীর অভিভাবকের ‘নগদ’ অ্যাকাউন্টে উপবৃত্তি এবং শিক্ষা উপকরণ ভাতা প্রদান করা হয়েছে। চলতি বছর সব মিলে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) নগদের মাধ্যমে এক কোটি ৪০ লাখ শিক্ষার্থীকে ভাতা ও উপবৃত্তি দেবে। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় ডিজিটাল পদ্ধতিতে বৃত্তি বিতরণে যা বিশ্বের সর্ববৃহৎ ঘটনা হবে এটি। বিতরণ পদ্ধতির অস্বচ্ছতা ও দীর্ঘসূত্রতায় প্রায় এক বছর উপবৃত্তি এবং শিক্ষা উপকরণ ভাতা বিতরণ বন্ধ ছিল। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত ১৩ ডিসেম্বর নগদের সঙ্গে চুক্তি করে প্রাথমিক শিক্ষা অধিদফতর। নগদের মাধ্যমে বিতরণের ফলে এক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং সরকারের খরচ এক-তৃতীয়াংশে নেমে আসবে। চুক্তি অনুসারে, শিক্ষার্থী জন্মসনদ ও শিক্ষার্থীর অভিভাবক মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয়পত্রের নম্বরসহ নতুন করে তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে নিবন্ধন করা হয়। ফলে ভাতা বিতরণের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীর অভিভাবকের ‘নগদ’ অ্যাকাউন্টে সেটি চলে যাচ্ছে। ভাতার সঙ্গে সঙ্গে তা ক্যাশ-আউট করার খরচও পেয়ে যাচ্ছেন অভিভাবক। ফলে তাদের বাড়তি কোনো খরচই হবে না। যথাযথ কাগজপত্র দিয়ে নিবন্ধন করায় শুরুর দিকে কাজটি অনেক কঠিন হলেও ডেটাবেজ তৈরি হওয়ায় প্রতি বছরের শুরুতে নিবন্ধন প্রক্রিয়া সহজ হয়ে যাবে।

ট্যাগ :
জনপ্রিয়

৩৭৮ কন্টেইনার পণ্য নিলামে তুলেছে কাস্টমস হাউস চট্রগ্রাম

নগদের মাধ্যমে উপবৃত্তি বিতরণ শুরু

প্রকাশিত : ১২:০১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১