০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

দুদকের উপপরিচালককে হাইকোর্টে তলব

এক দুর্নীতি মামলায় সাতক্ষীরা জেলা পরিষদের তিন কর্মকর্তাকে আসামি না করায় দুদকের খুলনা অঞ্চলের উপপরিচালক মো. নাজমুল হাসানসহ চারজনকে তলব করেছেন হাইকোর্ট। পাশাপাশি হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করেছেন। আদালত বলেছেন, দুদকের পিক অ্যান্ড চুজ নীতি গ্রাহ্য করা হবে না।

আদালত বলেন, এ মামলা দেখে প্রতীয়মান হচ্ছে উনাদের ইচ্ছা হলো কাউকে আসামি করলো, ইচ্ছে হলো কাউকে আসামি করলো না।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। সাতক্ষীরা জেলা পরিষদের ২১টি খেয়াঘাট ইজারাবাবদ আদায় করা পৌণে ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগের মামলায় সাতক্ষীরা জেলা পরিষদের তিন কর্মকর্তাকে আসামি না করায় হাইকোর্ট এ ক্ষোভ প্রকাশ করেন ও তলবের আদেশ দেন। মামলার আসামি জেলা পরিষদের খলিল ও নাজমুলের জামিন আবেদনের ওপর শুনানিকালে এ আদেশ দেন। আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. ওজি উল্লাহ। দুর্নীতি দমন কমিশনের(দুদক) পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দুদকের উপপরিচালককে হাইকোর্টে তলব

প্রকাশিত : ০৪:০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১