চলচ্চিত্র অঙ্গনের গল্প নিয়ে নির্মাতা অনন্য মামুন নির্মাণ করেছেন ‘মেকআপ’। তারিক আনাম খান, রোশান ও নিপা আহমেদ ছবির প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন। বেশ কিছুদিন আগে সেন্সরে জমা পড়েছিল ছবিটি। চলচ্চিত্রের মানুষকে বাজেভাবে উপস্থাপন করার অভিযোগে ‘মেকআপ’ ছবিটি নিষিদ্ধ করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু। ‘চলচ্চিত্রের মানুষ মানেই খারাপ এটা ভাবা অন্যায়। আমরা চাই না সারা দেশের মানুষ ছবিটি দেখে ভুল কোনো ধারণা তৈরি করুক। তাই ছবিটি ব্যান্ড করা হয়েছে।’ তবে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন বলেছেন, ‘নিষিদ্ধ করা হয়নি, ছবিটির কিছু বিষয় শুধু অবজার্ভেশন হয়েছে।’
মেকআপ ছবিটি নিয়ে তুমুল তর্ক-বিতর্ক শুরু হয়েছে নিষিদ্ধ প্রসঙ্গ চলে আসার পর। স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়ে যায় কী রয়েছে এই সিনেমায়, কী দেখানো হবে? এখন পর্যন্ত জানা গেছে শোবিজ জগতের বেশকিছু লুকোছাপা গল্প এই ছবির মুখ্য কাহিনি। সাম্প্রতিক সময়ে গোটা বিশ্বে মি টু হ্যাশট্যাগ ও কাস্টিং কাউচ নিয়ে তুমুল আলোচনা শুরু হয়।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























