০৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

পাপিয়ার বিরুদ্ধে চার্জশিট দুদকে অনুমোদন

আলোচিত সেই যুবলীগ নেত্রী শামীমা নূর পাপিয়ার বিরুদ্ধে প্রায় ৬ কোটি ২৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যেকোনও দিন আদালতে এই চার্জশিট জমা দেওয়া হবে। চার্জশিটে পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমনকেও আসামি হিসেবে অভিযুক্ত করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) এ অনুমোদনের কথা জানানো হয়েছে। দুদক সচিব ড. মুহা. আনোয়ার হোসেন হাওলদার বৃহস্পতিবার সাংবাদিকদের এই তথ্য জানান।

দুদক সূত্র জানায়, গত বছরের ৪ আগস্ট প্রায় সোয়া ছয় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নরসিংদী জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক (বর্তমানে বহিস্কৃত) শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মতি সুমনের বিরুদ্ধ একটি মামলা দায়ের করে দুদক। দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক শাহীন আরা মমতাজকে এই মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তদন্ত শেষে পাপিয়া-সুমন দম্পতির অপরাধলব্ধ আয়ের দ্বারা অর্জিত ৫ কোটি ৮৪ লাখ ১৮ হাজার ৭১৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া যায়। এ কারণে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

পাপিয়ার বিরুদ্ধে চার্জশিট দুদকে অনুমোদন

প্রকাশিত : ০৩:১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১