আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বোমা হামলায় এক জেলা পুলিশ প্রধান ও তার দেহরক্ষী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেফতার বা শনাক্ত করতে পারেনি পুলিশ। এছাড়া ওইদিন শহরটিতে মোট চারটি বোমার বিস্ফোরণ হয়।
বুধবার (১০ ফেব্রুয়ারি) কাবুলের ডিস্ট্রিক্ট ফাইভের পুলিশ প্রধান মোহাম্মাদ জাদি কোচাইয়ের গাড়িতে বোমা হামলা হয়। এতে তিনিসহ তার দেহরক্ষী নিহত হয়েছেন। -এসিবি নিউজ
এ হামলার পরই অভিজাত এলাকায় আন্তর্জাতিক সেরেনা হোটেলের কাছে আরেকটি গাড়ি বোমা বিস্ফোরণ হয়। তবে সেখানে কেউ হতাহত হননি বলে জানায় আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























