শেরপুরের শ্রীর্বদী পৌর সভা নির্বাচনে নৌকা ও ধানের শীষ প্রতীক প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে আওয়ামীলীগ নেতা-কর্মীরা নিজেরাই নৌকা পুড়িয়ে বিএনপি’র নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ এনে ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী ও সাবেক মেয়র আব্দুল হাকিম শহরেরতার প্রধান নির্বাচনী র্কাযালয়ে এবং এর একটু পর নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোহাম্মদ লাল মিয়া শহরের তার নির্বাচনী প্রধান কার্যালয়ে অপর এক সংবাদ সম্মেলন করেন।
এসময় বিএনপি’র সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবল এবং অপরদিকে নৌকা প্রতীকের প্রার্থীর সংবাদ সম্মেলনে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ধানের শীষের সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থী আব্দুল হাকিম তার লিখিত বক্তব্যে জানায়, গত ৩ ফেব্রুয়ারী নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ লাল মিয়ার কর্মী-সমর্থকরা নিজেদের নৌকা পুুড়িয়ে এবংনিজেরাই নিজেদের শরীর কেটে হাসপাতালে ভর্তি হয়ে মিথ্যে মামলা দায়ের করে ধানের শীষের কর্মী-সমর্থকদের বাড়িঘর ছাড়া করে হয়রানী করছেন। সেইসাথে স্থানীয় পুলিশ প্রশাসন অতি উৎসাহী হয়ে বিএনপি নেতা-কর্মীদের হয়রানী করে নির্বাচনের আগেই বিএনপি নেতা-কর্মীকে মাঠ ছাড়া করার পায়েতারা করেছে। তাই আগামী ১৪ ফেব্রুয়ারীর নির্বাচন সুষ্ঠ হবে কী না তা নিয়ে সংশয় রয়েছে। তাই অবাধ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওরিটানিং অফিসারে কাছে লিখিত দাবী জানিয়েছেন।
অপর দিকে নৌকা প্রতীকের আওয়ামীলীগের প্রার্থী মোহাম্মদ লাল মিয়া ধানের শীষ ও স্বতন্ত্র জগ প্রতীকের প্রার্থী বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে সংবাদ সম্মেলনে বলেন, স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীকের হাবিবুল্লা হাবিব এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল হাকিম এর কর্মী-সমর্থকরা সন্ত্রাসী কাযদায় তাদের নৌকা পুড়িয়ে দিয়ে এবং কর্মীদের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে সুষ্ঠ নির্বাচনকে ব্যহত করতে পায়তারা করছে। এছাড়া গত ৩ ফেব্রুয়ারীর নৌকা প্রতীক পুড়িয়ে দেয়া মামলার আসামী বিএনপি নেতা-কর্মীরা উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এসেই আবারও সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















