০৪:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তাই তিনি খেতাব পেয়েছিলেন: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

মুক্তিযুদবধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, সেজন্য তিনি খেতাব পেয়েছিলেন এটা সঠিক। কিন্তু তিনি বঙ্গবন্ধুকে হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি দালিলিক প্রমাণ আছে, রেকর্ডও আছে। সেজন্য তাকে বঙ্গবন্ধুর খুনি হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাই রাস্ট্র তাকে যে সম্মাননা দিয়েছিল তা প্রত্যাহার করে তার ভাতাসহ সকল সুযোগ-সুবিধা বাতিল করা হবে। এটা কোন আক্রোশমূলক ঘটনা নয়। তার সঙ্গে বঙ্গবন্ধুর সকল খুনিদের রাষ্টীয় সুযোগ-সুবিধা-সম্মাননা বাতিল করা হবে।

বৃহস্পতিবার বিকেলে গাজীপুরে বঙ্গতাজ অডিটোরিয়ামে গাজীপুর কর অঞ্চলের সেরা করদাতাগণকে সম্মাননা ও সনদ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ওইসব কথা বলেছেন। গাজীপুর কর অঞ্চলের কর কমিশনার মো. খাইরুল ইসলামের সভাপতিত্বে সম্মাননা দেয়ার অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুরের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গাজীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার।

মন্ত্রী আলজাজিরার খবর প্রচার নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, সেনা প্রধানের ভাই কি করেছে, কি কাজে লিপ্ত রয়েছে তারজন্য তার ভাইকে দোষারোপ করতে পারে। কিন্তু এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সম্পৃক্ততা কোথায়? এটা হচ্ছে উদুর পিন্ডি বুদুর ঘাড়ে চাপানোর আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। প্রধানমন্ত্রী কোন অপকর্মে তাদের সঙ্গে জড়িত রয়েছেন এমন কোন সুনির্দিষ্ট তথ্য বলতে পারেনি। তারা যা বলেছে এটা সুনির্দিষ্ট কোন অভিযোগ নয়, কোথা থেকে বিভিন্ন কাটপিস যোগাড় করে প্রধান মন্ত্রীকে দোষারোপ করা হয়েছে। ওই তথ্য প্রকাশে কারা কিভাবে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

অনুষ্ঠানে গাজীপুরের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, ট্যাক্স প্রদানের প্রক্রিয়া সহজীকরণ ও ট্যাক্স কমালে তা আদায়ে শতভাগ লক্ষমাত্রা অর্জন করা সম্ভব। তিনি সিঙ্গাপুরের ট্যাক্স প্রদানের প্রসঙ্গ টেনে বলেন বাংলাদেশে ১৫শতাংশ থেকে ৪শতাংশে নামিয়ে আনারও প্রস্তাব রাখেন।
অনুষ্ঠানে গাজীপুর কর অঞ্চলে বিভিন্ন ক্যাটাগরিতে ২২ ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে সর্বোচ্চ করদাতার সম্মাননা, সনদপত্র ও ট্যাক্সকার্ড দেয়া হয়।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তাই তিনি খেতাব পেয়েছিলেন: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

প্রকাশিত : ০৭:০২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১