১১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ৮ জন দালালের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ৮ জন দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসা. মারিয়াম খাতুনের নেতৃত্বে আসামীদের কারাদণ্ড দেওয়া হয়। এসময় র‌্যাব-১২ ৩ এর কোম্পানী কমান্ড সহকারি পুলিশ সুপার মো. এরশাদুর রহমান উপস্থিত ছিলেন।
ম্যাজিস্ট্রেট মোসা. মারিয়াম খাতুন জানান, হাসপাতালে সেবা নিতে আসা রোগিদের ভিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ৮ জন দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে মো. রেজাউল করিম (৪৫), মো. লুৎফর রহমান (৫০), মো. রমজান আলী (৪২), মো. শামীম আল মামুন (৪০), মো. রাজন (৩৭) ও মো. আমিনুর রহমানকে (৩৬) সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও বিপ্লব বর্মন (৪২) ও মো. আমিনুল ইসলামকে (৪২) ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ফের যুদ্ধ হলে ‘আরও চমক’ দেখবে বিশ্ব: ইরানের হুঁশিয়ারি

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ৮ জন দালালের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

প্রকাশিত : ০৭:২৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১