০১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

টিকা নিলেন নাঈম-শাবনাজ

টিকা গ্রহণ করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এরই ধারাবাহিকতায় টিকা নিলেন নব্বই দশকের জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজ।

টিকা দেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে ক্যাপশনে লেখেন, আলহামদুলিল্লাহ্‌, আমরা কোভিড-১৯ ভ্যাকসিন নিয়েছি টাঙ্গাইল দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। আল্লাহ রহমতে আমরা ভালো আছি। আপনারাও ভ্যাকসিন নিয়ে নিন। সবার জন্য দোয়া রইলো। আল্লাহ মালিক।

পরিচালক এহতেশামের ‘চাঁদনী’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় একসঙ্গে পা রাখেন নাঈম ও শাবনাজ। এরপর ‘দিল’, ‘জিদ’, ‘অনুতপ্ত’, ‘সোনিয়া’, ‘সাক্ষাৎ’, ‘টাকার অহংকার’, ‘ফুল আর কাঁটা’, ‘চোখে চোখে’সহ অনেক জনপ্রিয় চলচ্চিত্র উপহার দেন এই জুটি।

সিনেমা করতে গিয়েই দুজনের মধ্যে বন্ধুত্ব ও প্রেম গড়ে ওঠে। ১৯৯৪ সালের ৫ অক্টোবর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে রয়েছে দুই কন্যাসন্তান।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

টিকা নিলেন নাঈম-শাবনাজ

প্রকাশিত : ০৮:২৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১