সম্প্রতি নতুন চার টি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সময়ের উদয়মান মডেল ও অভিনেতা শাওন খান অর্ক।
জনপ্রিয় কন্ঠশিল্পী কাজী শুভ,শাহরিদ বেলাল,এস আই অন্তর ও আল মামুনের গানে মডেল হয়েছেন তিনি।চার শিল্পীর চার গান নিয়ে নির্মিত হয়েছে আলাদা আলাদা মিউজিক্যাল ফিল্ম।ঢাকা ও পূবাইলের বিভিন্ন লোকেশনে মিউজিক্যাল ফিল্ম গুলোর চিত্রধারন করা হয়েছে।
শাওন খান অর্কের সাথে ভিডিও গুলো তে মডেল হয়েছেন সারাকা(লাক্স-টপ টেন),জারা,নিশি ও পূর্নতা চৌধুরী।
মিউজিক ভিডিও গুলো নির্মান করেছেন মোহন ইসলাম।
পরিচালক জানান,মূলত প্রেম,বিরহ ও ভালোবাসার গল্প নিয়ে সাজানো হয়েছে মিউজিক ফিল্ম গুলোর দৃশ্যকল্প।
গান গুলোর দৃশ্যকল্প সাজিয়েছেন এসকেএ।
শাওন খান অর্ক জানান,খুব শীঘ্রই মিউজিক ফিল্ম গুলো এমআর বেষ্ট মিডিয়া,সঙ্গীতা ও পদ্মা মিউজিক’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























