মুজিব বর্ষে মুজিব আদর্শ ছড়িয়ে দিতে নওগাঁয় তিন হাজার লোকের অংশে উৎসব মূখর পরিবেশে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ জেলা প্রশাসের সহযোগীতায় বাংলাদেশ সেনা বাহিনীর আয়োজনে আজ শুক্রবার সকাল এটিম মাঠে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক হারুন অর রশীদ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, বগুড়া সেনাবাহিনীর ১১ পদাতিকের মেজর রুহুল আমিন, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: ফজলে রাব্বী বকু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেজর রুহুল আমিন জানান, মুজিব বর্ষে মুজিব আদর্শ ছড়িয়ে দিতে নওগাঁয় ৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে। নওগাঁ সদরে সাড়ে ৩ হাজার লোক ঢাকা ম্যারাথনে রেজিষ্ট্রেশন করেন। পর্যায় ক্রমে নওগাঁর বাঁকি ১০টি উপজেলায় এই ম্যারাথান অনুষ্ঠিত হবে। এটিম মাঠে থেকে ম্যারাথন নওগাঁ জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়েছে।
অংশ গ্রহণকারিরা নওগাঁ জেলা যুব লীগের সভাপতি অ্যাডভোকেট খোদাদাদ খান পিটু জানান, সকল বয়সের লোকের অংশগ্রহণে ঢাকা ম্যারাথন মিলন মেলায় পরিণত এবং বিপুল উৎস উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে। এই ম্যারাথনের মাধ্যমে তরুন প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুকে জানার আগ্রহ বেড়ে যাবে। আগামীতের একই ধরনের অনুষ্ঠানের বড় পরিসরে আয়োজনের দাবি জানান।
জেলা প্রশাসক হারুন অর রশীদ জানান, এই অনুষ্ঠান সুন্দর ও উৎসব মূখর পরিবেশে শুরু হয়ে শেষ হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















