১২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

চেলসির প্রতিপক্ষ নিউক্যাসেল, বায়ার্নের সামনে আর্মিনিয়া

ইপিএলে রাতে নিউক্যাসেলের বিপক্ষে লড়বে চেলসি। স্ট্যামফোর্ডে ব্রিজে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। বুন্দেসলিগায় শীর্ষস্থান মজবুতের মিশনে নামবে বায়ার্ন মিউনিখ। প্রতিপক্ষ আর্মিনিয়া। ফিফা ক্লাব বিশ্বকাপের জয়ের আত্মবিশ্বাস ধরে রেখে জয়ের লক্ষ্য বাভারিয়ানদের। অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টা ৩০ মিনিটে।

মৌসুমের শুরুতে অন্য ক্লাবগুলো যখন করোনার আর্থিক ক্ষতি সামাল দিতে পুরনোতেই আস্থা রেখেছিল। তখন দুই হাত খুলে খরচ করেছে চেলসি। দলবদলে ঢেলেছে টাকা। এনেছে অভিজ্ঞ ও প্রতিশ্রুতিশীল অনেক তারকা। দফায় দফায় হয়েছে কোচের চেয়ারেও পরিবর্তন। তবে, বাস্তবে তার সুফল খুব একটা মেলেনি। সেটা পয়েন্ট টেবিলে চোখ রাখলেই বোঝা যায়। শিরোপায় চোখ থাকা ক্লাব কর্তারা এখন শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করতে পারলেই যেন হাঁফ ছেড়ে বাঁচেন। ২৩ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ৫-এ আছে চেলসি।

৪০ পয়েন্ট নিয়ে চারে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। এ ম্যাচে নিউক্যাসেলকে হারাতে পারলে, মিলবে চারে যাওয়ার সুযোগ। শেষ চার ম্যাচে জয়ের ছন্দে আছে। তাই আশার আলোই দেখছেন থমাস টাচেল। ইনজুরির কারণে থিয়াগো সিলভাকে ছাড়াই পরিবর্তন সাজাতে হবে কোচকে। অনিশ্চয়তা আছে টিমো ওয়ার্নার ও কাই হাভার্টজের খেলা নিয়েও। টাচেলের জন্য স্বস্তির খবরও আছে। কারণ নিষেধাজ্ঞায় নিউক্যাসেলের জেফ হ্যান্ডরিক। ইনজুরি আছে ল্যাসেলস, ফার্নান্দেজসহ আরও ক’জনের। পরিসংখ্যানেও নিউক্যাসেলের চেয়ে এগিয়ে চেলসি।

দু’দলের ১৬৮ বারের দেখায় ৭৫টি ম্যাচে জয় আছে ব্লু’দের। ৩৯টি ম্যাচে জিতেছে নিউক্যাসেল।

অন্যদিকে, বুন্দেসলিগায় রাতে আর্মিনিয়ার বিপক্ষে লড়বে বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগায় রেকর্ড ৩০ বারের চ্যাম্পিয়নদের ঝুলিতে মাত্রই যোগ হয়েছে আরও একটি অর্জন। মেক্সিকান ক্লাব টাইগ্রেসকে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা গেছে বায়ার্নের ঘরে। দ্বিতীয়বারের মতো এ শিরোপা জিতে কাতার থেকে জার্মানিতে ফিরেছে বায়ার্ন। মিশন এবার লিগের শীর্ষস্থান নিরাপদ রাখা। দু’দলের শেষ ছয় ম্যাচে ৫ জয় নিয়ে এগিয়ে আছে বায়ার্ন মিউনিখ। একবার জিতেছে আর্মিনিয়া।

ট্যাগ :
জনপ্রিয়

চেলসির প্রতিপক্ষ নিউক্যাসেল, বায়ার্নের সামনে আর্মিনিয়া

প্রকাশিত : ০১:৫৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১