১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ফেরদৌস নয়, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ

মুম্বাইয়ে চলছে শ্যাম বেনেগাল পরিচালিত ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের শুটিং। ছবিটিতে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা তাজউদ্দীন আহমদের চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক রিয়াজ। এরইমধ্যে তিনি মুম্বাইয়ে গিয়ে প্রথম লটের শুটিংয়ে অংশ নিয়েছেন।

নিজের অংশের শুটিং শেষ করে দেশে ফিরেছেন সম্প্রতি। জানালেন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিতব্য বিগ বাগেটের এই সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতার কথা।

আজকাল কেউ কোনো নতুন কাজ করলেই সোশাল মিডিয়ায় তা ছবি বা স্ট্যাটাস দিয়ে জানাতে পছন্দ করেন। আর ‘বঙ্গবন্ধু’র মতো গুরুত্বপূর্ণ একটি সিনেমায় তাজউদ্দীন আহমদের মতো একজন কিংবদন্তির চরিত্রে অভিনয় করে এলেন কিছুই জানা গেল না। এই নিরবতা বা গোপনীয়তা কেন? প্রশ্ন শুনেই ফোনের ওপাশে মিষ্টি করে হাসলেন রিয়াজ। বললেন, ‘আমি বরাবরই তো এরকম। চুপচাপ। এ আর নতুন কি। একটা চমৎকার কাজ এসেছে। সেটা করেছি আনন্দ নিয়ে। কাজটি যেন ভালো হয় সেই চেষ্টা ছিলো।’

তাজউদ্দীন আহমদের চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা কেমন, ‘প্রথমত ‘বঙ্গবন্ধু’ সিনেমাটিই আমাদের দেশের মানুষের জন্য একটি আনন্দের বিষয়। খুব গুরুত্বপূর্ণও। ভারত ও বাংলাদেশ যৌথভাবে ছবিটি তৈরি করছে আন্তর্জাতিক মানে। ছবিটি দেশে-বিদেশে দেখানো হবে নানা ভাষায়। এমন একটি চলচ্চিত্রের অংশ হওয়াটাই আনন্দের। আর সেখানে ‘বাংলার তাজ’খ্যাত কিংবদন্তি তাজউদ্দীন আহমদের চরিত্রে কাজ করার আনন্দটা তো আরও আলাদা, মর্যাদাবান।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

ফেরদৌস নয়, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ

প্রকাশিত : ০৮:৩২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১