০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

আসল পুলিশের খাঁচায় এবার ভুয়া এএসআই

ঝিনাইদহ পৌর এলাকার পাগলাকানাই এলাকা থেকে রিমন হোসেন (২৩) নামে এক ভুয়া পুলিশকে আটক করা হয়েছে। শনিবার রাতে শহরের পাগলাকানাই এলাকার শহীদ মশিউর রহমান সড়কের সুরত আলীর চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়। রিমন হোসেন ঝিনাইদহ সিটি কলেজে ডিগ্রীতে অধ্যায়নরত এবং মাগুরা সদর উপজেলার খালিমপুর গ্রামের আকরাম হোসেনের ছেলে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, রাতে শহরের পাগলাকানাই এলাকায় এস আই খায়রুজ্জামান সঙ্গীয়ফোর্স নিয়ে রিমন হোসেনকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে পুলিশের এএসআই পরিচয় দেয় এবং তার বর্তমান কর্মস্থল ফরিদপুর জেলার ভাঙ্গা পুলিশ ফাড়িতে বলে জানায়। পরে বিষয়টি খোঁজ খবর নিয়ে পুলিশ জানতে পারে তিনি পুলিশের কোন সদস্যই না। রিমন হোসেনের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

শেরপুরের ঝিনাইগাতীতে মসজিদ কমিটির বিরোধে ধাক্কাধাক্কিতে, সভাপতি মৃত্যু!

আসল পুলিশের খাঁচায় এবার ভুয়া এএসআই

প্রকাশিত : ০৯:৫৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১