০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

শাকিবের পুরস্কার নিলেন বুবলী!

লাস্যময়ী অভিনেত্রী শবনম বুবলীকে নিয়ে নানা আলোচনা, নানা গুঞ্জন। এর মাঝেই এবার একটি অনুষ্ঠানে শাকিব খানের পক্ষে পুরস্কার নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বুবলী।

শুক্রবার রাতে চ্যানেল আই চেতনা চত্বরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ‘সেফকিপার চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড- ২০২০’। সেখানে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান বুবলী। একই অনুষ্ঠানে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন চিত্রনায়ক শাকিব খান।

কিন্তু এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বর্তমান চলচিত্রের কিং খান। ফলে তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন শবনম বুবলী। শ্রেষ্ঠ নায়কের ক্যাটাগরিতে শাকিব খানের নাম ঘোষণা করে বুবলীর হাতে পুরস্কার তুলে দেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক (এমপি)।

এ ঘটনার পরপরই তাদের নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। উঠে এসেছে অতীতের একই ধরনের একটি ঘটনা। ২০১৭ সালের ২৭ ডিসেম্বর এফডিসির ৮ নম্বর ফ্লোরে বাংলাদেশ ফিল্ম ক্লাব তাদের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে গুণিজন সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছিল।

ওই অনুষ্ঠানে একই ভাবে শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। কিন্তু সেখানেও উপস্থিত ছিলেন না শাকিব খান। ফলে নায়কের পক্ষে পুরস্কার নেন অপু বিশ্বাস। এরপর আবার শাকিবের সম্পর্কে প্রশংসামূলক বক্তব্যও রাখেন।

সেই ঘটনার ঠিক চার বছর পর একই ঘটনা ঘটল শবনম বুবলীর ক্ষেত্রেও। অপু বিশ্বাস যখন শাকিবের পক্ষে পুরস্কার গ্রহণ করেছিলেন, সে সময় তাদের সম্পর্ক ভালো যাচ্ছিল না। এবার শাকিবের পুরস্কার গ্রহণ করলেন বুবলী। ঢালিউডপাড়ায় গুঞ্জন, বর্তমানে শাকিব-বুবলীর সম্পর্কও ভালো যাচ্ছে না।

এই অবস্থায় বুবলী গ্রহণ করলেন শাকিবের পুরস্কার। সত্যি কি তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না, নাকি আলোচনা থেকে নিজেদের দূরে রাখতে এটা তাদের কৌশল। এমন প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে মিডিয়াপাড়ায়। উত্তর মিলবে সময় হলেই। সেই সময়ের অপেক্ষায় দুই তারকার ভক্তরা-সমালোচকরা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

শাকিবের পুরস্কার নিলেন বুবলী!

প্রকাশিত : ০৮:০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১